ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

news-image

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা করাতে গিয়ে এক নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ডিপ্লোমা চিকিৎসক এইচ এম এ আলী আকবর রনির বিরুদ্ধে। তিনি রূপসা (উত্তর) ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলে জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা বাজারের ডিজিটাল ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই নারী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, দাঁতে ক্যাপ লাগানোর জন্য তিনি চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। চিকিৎসার একপর্যায়ে তাকে একা পেয়ে চিকিৎসক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। প্রতিবাদ করলে তার হাত চেপে ধরে ধাক্কা দিয়ে চেম্বার থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
এ ছাড়া বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্তের পক্ষের কয়েকজন রাজনৈতিক ব্যক্তি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও অভিযোগ করেন ওই নারী।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক নুরুল আলম জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের বক্তব্য শুনেছে। তবে সেখানে অভিযুক্ত চিকিৎসককে পাওয়া যায়নি। ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তাৎক্ষণিকভাবে তিনি অভিযোগ করেননি।
রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম জানান, ঘটনার পর তিনি চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। সেখানে ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেন। জবাবে চিকিৎসক দাবি করেন, চিকিৎসার সময় রোগীর শরীরে হাত লাগতে পারে। পরে ওই নারীকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়।
অভিযুক্ত চিকিৎসক আলী আকবর রনির বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। সোমবার বিকেল পর্যন্ত তার চেম্বার বন্ধ ছিল।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর বক্তব্য শুনেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির

কারাগার থেকেই ভার্চ্যুয়ালি বিচার হবে জিয়াউল আহসানের

স্থগিত মজুরি বোর্ডের সভা দ্রুত চায় পোশাক মালিকরা

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক শর্ত নেই