নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বেলা ১১টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আব্দুল্লাহপুর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে নিপুণ রায় চৌধুরী আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন।
তিনি বলেন, জনগণের পাশে থাকা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারকে সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।
তিনি আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজনৈতিকভাবে সহিংস কর্মকাণ্ডের মোকাবিলা করতে হবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।











