শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক শর্ত নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো শর্ত জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে এ ধরনের কোনো শর্ত এলে সরকার তা বিবেচনা করবে বলে জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের প্রত্যাশা করছে সরকার।
তিনি আরও বলেন, ভারত সহযোগিতা করলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ হবে। এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও গুরুত্বপূর্ণ।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ইস্যুর বাইরেও বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। মুক্তিযুদ্ধের সময় থেকে দুই দেশের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। বিদেশে অবস্থান করে কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক

সরকারের বক্তব্য হতাশাজনক, বললেন জামায়াত আমির