,

তৃণমূল বিএনপি পাগলেও খাবে না: ইশরাক

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন দল তৃণমূল বিএনপির তীব্র সমালোচনা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার তৃণমূল বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এর চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন শমসের মুবিন চৌধুরী এবং মহাসচিব হন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

এ ছাড়া তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা দলের নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. আক্কাস আলী খান।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সম্মেলন ও কাউন্সিলে তৃণমূল বিএনপির ২৭ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এরপর নিজের ফেসবুক পেজে ইশরাক লেখেন, ‘তৃণমূল বিএনপি’র বিষয়ে মুখ না খুলে পারলাম না। কত বড় বেইমানের রক্ত শরীরে বহমান থাকলে এই সময়ে দলের সাথে, দেশের সাথে, জনগণের সাথে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাথে, শহীদদের রক্তের সাথে এই তামাশা করতে পারে। তোরা দল করবি কর, তোদের কোনো আদর্শ থাকলে বানা। কিন্তু নাম আর প্রতীক চুরি করবে আর দেখাবে বিএনপি নির্বাচনে আসছে এটা পাগলেও খাবে না। এদের জানাযায় প্রমাণ হবে এদের কর্মের ফল।’

এর আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় তৃণমূল বিএনপি। তারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ