,

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে চিকিৎসক স্ত্রী ফারহা করিমকে মারধরের অভিযোগে করা মামলায় তার স্বামী ও পঙ্গু হাসপাতালের চিকিৎসক রাসেল মোরশেদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলাটির শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এদিন বাদী ফারহা করিম ও আসামি রাসেল মোরশেদ উভয়েই আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী মাহমুদা বেগম আসামির জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে তিনি বলেন, আপসের শর্তে জামিন নেওয়ার পরও রাসেল মোরশেদ আপস করেননি। বরং জামিনে থাকার সময় বাদী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। আসামি বাইরে থাকলে বাদী ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ফারহা করিম উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, প্রায় ১৪ বছর আগে পারিবারিকভাবে রাসেল মোরশেদের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই কন্যাসন্তান রয়েছে।
ফারহার অভিযোগ, বিয়ের পর থেকেই রাসেল যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি দীর্ঘদিন এসব নির্যাতন সহ্য করেন। বিষয়টি স্বামীর বাবা-মা ও আত্মীয়দের জানিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে ফারহা আরও অভিযোগ করেন, গত ১৩ সেপ্টেম্বর রাত ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের একটি বাসায় অবস্থানকালে রাসেল তার কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তিনি গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করেন।
আঘাত থেকে নিজেকে রক্ষা করতে ফারহা বাম হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে বাটামের আঘাত তার হাতে লাগে এবং হাতের হাড় ভেঙে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একই সময় তাকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ

রাবিতে হামলার ঘটনায় গ্রেপ্তারে বিকেল ৪টা পর্যন্ত সময়