,

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

news-image

অনলাইন ডেস্ক : কার্যকর ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের নারীদের রাজনৈতিক ও নির্বাচনী অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব নয়।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ড্রাফট জেন্ডার ইকুয়ালিটি স্ট্রাটেজি’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সিইসি। ইউএন ইলেকটোরাল প্রজেক্ট এ কর্মশালার আয়োজন করে।
সিইসি বলেন, গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো নারীদের কার্যকর অংশগ্রহণ। গণতন্ত্রকে বিশ্বাসযোগ্য ও দীর্ঘস্থায়ী করতে জনসংখ্যার প্রায় অর্ধেক নারীকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা অপরিহার্য।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হলেও নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর পেছনে সামাজিক সংস্কৃতি ও প্রচলিত বিশ্বাসকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন সিইসি।
তিনি বলেন, পরিবর্তন সহজে গ্রহণ করতে মানুষ অনেক সময় দ্বিধায় থাকে। এ পরিস্থিতিতে নির্বাচনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।
সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। প্রার্থীরা নিজেদের এলাকার ভোটারদের কেন্দ্রে আনতে সক্রিয় থাকায় এ ধরনের নির্বাচনে ভোটার উপস্থিতিও বেশি হয়। তবে নারী প্রার্থীর সংখ্যা কম থাকার বিষয়টি এখনো উদ্বেগের।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নারীদের সুরক্ষায় দেশে প্রয়োজনীয় আইন রয়েছে। তবে কেবল আইন দিয়ে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়; এর পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি।
ইসি তাহমিদা আহমদ বলেন, নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সমস্যার মূল কারণ চিহ্নিত করতে হবে। বিশেষ করে গ্রাম ও উপকূলীয় এলাকায় গিয়ে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।
ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার নারী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং নারী ভোটার ও প্রার্থীদের হয়রানি বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন।
ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। স্থানীয় সরকারে সংরক্ষিত পদে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারীরা জাতীয় রাজনীতিতেও এগিয়ে যেতে পারেন।
গত জাতীয় নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কম থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়লে প্রার্থীর সংখ্যাও বাড়তে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও অপতথ্য বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ

রাবিতে হামলার ঘটনায় গ্রেপ্তারে বিকেল ৪টা পর্যন্ত সময়