,

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ

news-image

আদালত প্রতিবেদক : দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার রিভিশন আবেদন খারিজ করেছেন আদালত।
সোমবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে রবিউল আলমসহ ৯ জনের বিরুদ্ধে করা নারাজি আবেদন খারিজ করে মামলার অভিযোগপত্র গ্রহণ করেছিলেন আদালত। ওই আদেশের বিরুদ্ধে তামিমের বাবা ও মামলার বাদী সুলতান আহমেদ রিভিশন আবেদন করেন। শুনানি শেষে সোমবার সেই আবেদনও নামঞ্জুর করা হয়।
আদালতের এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম বলেন, তারা আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
২০২৪ সালের ১০ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানার মহানগর আবাসিক এলাকায় নিজেদের বাসায় হামলার শিকার হন তামিম। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন তার বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন।
মামলায় প্লেজেন্ট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১১ থেকে ১২ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে ঢাকা মহানগর উত্তর পিবিআইয়ের এসআই জাকারিয়া আলম গত বছরের ১০ ডিসেম্বর আদালতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেন। অভিযোগপত্রে রবিউল আলমসহ ৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।
এতে আপত্তি জানিয়ে চলতি বছরের ৮ জানুয়ারি নারাজি আবেদন করেন তামিমের বাবা। তিনি অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তুলে মামলাটি পুনঃতদন্তের আবেদন জানান। তবে ৩ মার্চ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র গ্রহণ করেন এবং রবিউল আলমসহ ৯ জনকে অব্যাহতি দেন।
ওই আদেশের বিরুদ্ধে বাদী পক্ষ রিভিশন আবেদন করলে ১৯ সেপ্টেম্বর এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার আদালত সেই রিভিশন আবেদনও খারিজ করে দেন।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রাবিতে হামলার ঘটনায় গ্রেপ্তারে বিকেল ৪টা পর্যন্ত সময়