,

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আলো ব্যবহার করে কোষের কার্যক্রম নিয়ন্ত্রণের পদ্ধতি এবং অপটোজেনেটিকসের গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডেইসেরথ, জার্মানির পিটার হেগম্যান ও জর্জ নাগেল।
বাংলাদেশ সময় সোমবার বিকেলে সুইডেনের স্টকহোমে ২০২৬ সালের নোবেল পুরস্কারের প্রথম বিভাগ হিসেবে চিকিৎসাবিজ্ঞানের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটির তথ্য অনুযায়ী, পিটার হেগম্যান ও জর্জ নাগেল ‘চ্যানেলরোডপসিন’ নামের একটি প্রোটিন আবিষ্কার করেন। তাদের গবেষণায় দেখা যায়, নির্দিষ্ট কোষে এই প্রোটিন প্রবেশ করালে কোষটি আলোর প্রতি সংবেদনশীল হয়ে ওঠে।
পরবর্তী পর্যায়ে কার্ল ডেইসেরথ ইঁদুরের স্নায়ুকোষে চ্যানেলরোডপসিনের জিন প্রবেশ করান। এরপর নীল আলো প্রয়োগের মাধ্যমে তিনি ওই স্নায়ুকোষে সংকেত সক্রিয় করতে সক্ষম হন। পরে জীবিত ইঁদুরের মস্তিষ্কেও আলো ব্যবহার করে স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব বলে প্রমাণ করেন তিনি।
এই গবেষণার ধারাবাহিকতায় আলো ব্যবহার করে স্নায়ুকোষের সংকেত নিয়ন্ত্রণের প্রযুক্তি ‘অপটোজেনেটিকস’ নামে পরিচিতি পায়। স্নায়ুবিজ্ঞানে বিভিন্ন কোষের কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বর্তমানে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নোবেল পুরস্কারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৩২ জন ব্যক্তি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন। এর মধ্যে সর্বকনিষ্ঠ বিজয়ী ছিলেন কানাডার ফ্রেডেরিক ব্যান্টিং, যিনি ৩১ বছর বয়সে এ পুরস্কার লাভ করেন। আর সবচেয়ে বেশি বয়সে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্রের পেটন রোস; পুরস্কার পাওয়ার সময় তার বয়স ছিল ৮৭ বছর।
এর আগে ২০২৫ সালে ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ