,

নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত বদু মিয়ার পরিচয় শনাক্ত

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তাঁর পরিচয় শনাক্ত করে।

রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন বদু মিয়া (৪০)। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় নবীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়। তবে দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে পরিচয় শনাক্তের মতো কোনো তথ্য না থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।

পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর অজ্ঞাত হিসেবে থাকা মরদেহটির পরিচয় শনাক্তে কাজ শুরু করে পিবিআইয়ের বিশেষায়িত ক্রাইম সিন টিম।
পিবিআই সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যেই নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়।

নিহত বদু মিয়া নেত্রকোনার বারহাট্টা থানার সাহতা এলাকার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম লাইলু। জন্মনিবন্ধন ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৭ এপ্রিল ১৯৮৬।

নবীনগর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ শহীদুল্লাহ এর বরাত দিয়ে ফায়ার সার্ভিস এর অফিসার ইমার্জেন্সির দায়িত্বে থাকা মুক্তার হোসেন বলেন – নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়ন এর বটতলী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করেছে আমাদের ফায়ার সার্ভিস টিম। পরে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার সচিন চাকমা বলেন, জেলা ইউনিটের বিশেষায়িত ক্রাইম সিন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে দফায় দফায় গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, গত ২৪ ঘণ্টায় মামলা ও গ্রেপ্তার হয়নি

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার