,

আ.লীগ সরকারের কাছে কেউ নিরাপদ নয়: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার। এদের কাছে গণতন্ত্র, মানুষ ও জনগণ কিছুই নিরাপদ নয়।

তিনি বলেছেন, সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়, কিন্তু জনগণ এবার তা রুখে দাঁড়াবে।

মঙ্গলবার রাজধানীর শমরিতা হাসপাতালে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কুমিল্লার লালমাই থানার এক সাংগঠনিক সভা একটি বাসায় চলাকালে স্থানীয় মন্ত্রী ও এমপির ভাইয়ের নেতৃত্ব হামলা চালানো হয়েছে। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে নাও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার পরিস্থিতি এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে, মফস্বলে বাসায় বসে সভা করলেও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত