,

২৫ আগস্ট রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আগামী ২৫ আগস্ট রাজধানীতে কালো পতাকা মিছিল করবে বিএনপি। একই দাবিতে ২৬ আগস্ট সারাদেশে সব মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবিতে ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল এবং ২৬ আগস্ট দেশের সকল মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, গত ২৮ ও ২৯ জুলাই হতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের বিভিন্ন হামলায় আহত হয়েছে ১২০০ জনের মতো নেতাকর্মী। এসব ঘটনায় মামলা ৩২৪টি, এতে আসামি করা হয়েছে ১৩ হাজার ১১৫ জনকে। আর এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫২১ জনকে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত