,

‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রূপ নিয়েছে’

news-image

রাজশাহী প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। তখন কেউ কেউ বলেছিলেন এটা আবার কি জিনিস। এখন ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রূপ নিয়েছে।

প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এটুআই’র সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সম্মেলনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ-তরুণীদেরকে চাকরির পেছনে না ঘুরে তারুণ্য শক্তিকে কাজে লাগিয়ে নিজে নিজেই উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে হবে। তিনি বলেন, তরুণ-তরুণীদের আত্মবিশ্বাসী হয়ে সামাজিক ও সাংস্কৃতিকভাবে বিকশিত করতে হবে। আমরা চাই তরুণরা নিজেদেরকে এমনভাবে বিকশিত করবে, যেন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আর এজন্য সব সহযোগিতা করবে সরকার। প্রতিমন্ত্রী আরও বলেন, একেবারে তৃণমূল পর্যায়ে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দিতে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে। সরকার চাচ্ছে দুর্গম এলাকার সব নাগরিক যেন শহরের সুযোগ সুবিধা ভোগ করতে পারে। তিনি বলেন, আইসিটি বিভাগকে নিয়ে সরকার মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। যাতে করে একটি মানুষও আইসিটি সেবা থেকে বঞ্চিত না হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, এটুআই প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯