,

রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব হামলার ফলে রাশিয়ায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ার পাশাপাশি বিশ্ববাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার আয়ারল্যান্ড ওপেন গলফ টুর্নামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেনের উচিত রাশিয়ার ডিজেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা না চালানো। তার মতে, এ ধরনের হামলার কারণে রাশিয়ায় জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার প্রভাব বিশ্বজুড়ে পড়ছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। এসব হামলার কারণে রাশিয়ার জ্বালানি উৎপাদন ব্যাহত হয়েছে এবং দেশটির বিভিন্ন অঞ্চলে পেট্রোলের সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে।

ট্রাম্প বলেন, রাশিয়ায় ইউক্রেনের হামলার জন্য অন্য অনেক লক্ষ্যবস্তু থাকতে পারে, তবে ডিজেল উৎপাদন ও সংশ্লিষ্ট অবকাঠামোকে লক্ষ্য করা উচিত নয়। বিষয়টি নিয়ে জেলেনস্কির সঙ্গে তাদের আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনাগুলোকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করে আসছে। নিজেদের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রুশ হামলার বিষয়টি তুলে ধরে এসব পাল্টা হামলার যৌক্তিকতা ব্যাখ্যা করে কিয়েভ।

এদিকে যুক্তরাষ্ট্রেও ডিজেলের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারদর পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে ডিজেলের গড় খুচরা মূল্য প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলারের সীমা অতিক্রম করেছে। পরিবহন, কৃষি ও বিভিন্ন শিল্প খাতে ডিজেল গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

বিশ্বের জ্বালানি সংকটের পেছনে শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত দায়ী নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরির অন্যতম কারণ।

এদিকে যুদ্ধের প্রভাবের কারণে রাশিয়া চলতি বছরের তেল উৎপাদনের পূর্বাভাস কমিয়েছে। নতুন হিসাব অনুযায়ী, উৎপাদন ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামতে পারে। একই সঙ্গে ২০২৬ ও ২০২৭ সালের জ্বালানি রপ্তানির পূর্বাভাসেও পরিবর্তন আনা হয়েছে। রুশ সরকারের একটি খসড়া পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে