,

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াও হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের দাবি।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এস আলমের সময় নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে সেখানে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর উন নবী মানিক দাবি করেন, সংঘর্ষে তাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। বাকিদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নুর উন নবী মানিক অভিযোগ করেন, চাকরিচ্যুত ব্যক্তিদের ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্যাংককে আবারও অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা অবস্থান নিয়েছেন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি উপস্থিতির মধ্যে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে শহিদুল ইসলাম জানান, সংঘর্ষে তাদের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা টানা দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে কর্মসূচি পালন করছিলেন। অবস্থান শুরুর প্রায় ২০ মিনিট পর গ্রাহক ফোরামের সদস্যরা তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহসীন আল মুরাদ বলেন, সকালে ব্যাংকের সামনে সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন। বর্তমানে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছেন। বাংলাদেশ ব্যাংক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে