,

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরের যানজট নিরসন ও শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য সরকারি কলেজের পূর্ব-পশ্চিম পাশ দিয়ে সরকারি হাসপাতালের পাশ ঘেঁষে নির্মিত নতুন বিকল্প সড়ক উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে সড়কটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

দীর্ঘদিনের দাবির পর পৌরসভার অর্থায়নে নির্মিত এ সড়ক চালু হওয়ায় কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিকল্প পথে চলাচলের সুযোগ পাবেন। পাশাপাশি প্রধান সড়কের ওপর যানবাহনের চাপ কমিয়ে যানজট নিরসনে সড়কটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনকালে এমপি আব্দুল মান্নান বলেন, “যানজট নিরসনে আরও বিকল্প রাস্তা বের করার চেষ্টা চলছে। সরু রাস্তাগুলো প্রশস্ত করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করছি, কিছুদিনের মধ্যেই পৌর শহরের যানজট সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ।”

এ সময় সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল করিম, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে