,

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে ছাত্রদল দাবি করে, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেছিলেন। তার ওই বক্তব্যের প্রতিবাদে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আন্দোলনে নেমেছিলেন। পরবর্তী সময়ে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের যে রাজনৈতিক চেতনা গড়ে ওঠে, তার সঙ্গে ওই প্রতিবাদের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ছাত্রদলের ভাষ্য, বাংলার স্বাধিকার আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও স্বাধীনতার সংগ্রামের ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে ডাকসুর বর্তমান নেতৃত্বের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয়। সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট, অধিকার আদায় ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান পরিষদ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি।

ছাত্রদল আরও অভিযোগ করে, শিক্ষার্থীদের স্বার্থের পরিবর্তে ডাকসুকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক অবস্থান বাস্তবায়নের কাজে ব্যবহার করা হচ্ছে। মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ এবং সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনাকে তারা একই ধারার কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি দ্রুত সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার কেন্দ্রে পরিণত না করার আহ্বান জানান তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা, স্মারক ও মুক্তিকামী চেতনাকে বিকৃত করার যেকোনো উদ্যোগ প্রতিহত করার ঘোষণাও দেন ছাত্রদলের এই দুই নেতা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা প্রতিরোধ গড়ে তুলবেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে