,

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

news-image

স্টাফ রিপোর্টার : সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নজির স্থাপন করলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্তের গরিব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা একইসঙ্গে ওষুধ প্রদান করেন জয়পুরহাট ২০ বিজিবি।

সোমবার দুপুরে উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান খান। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, সহকারী পরিচালক হুমায়ুন করিমসহ বিজিবি সদস্যরা।

কয়া সীমান্ত এলাকার হাজারের অধিক মানুষের সাধারণ রোগ, শিশু ও নারীদের স্বাস্থ্য সমস্যা এবং বয়স্কদের বিভিন্ন জটিলতা পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন বিজিবি। বিনাপয়সায় চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি তারা।

সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মানবিক সহায়তায় বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে