,

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সারাদেশে সাত দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত দিনের কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

কর্মসূচি সফল করতে জেলা ও মহানগর কমিটির পাশাপাশি উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুবসমাজকে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে পরিস্থিতি বিবেচনা করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে