,

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : এশিয়ান গেমসে নারী ফুটবলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে পরাজিত হয়েছে মারিয়া মান্দার দল।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই সাত গোল হজম করে বাংলাদেশ। বিরতির পর আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া।

ম্যাচের ষষ্ঠ ও দশম মিনিটে পরপর দুই গোল করেন জন রং। এর আগে তৃতীয় মিনিটে রি সংয়ের একটি গোল ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পর বাতিল হয়।

১২ মিনিটে হোয়াং ইউ গোল করলে উত্তর কোরিয়ার লিড দাঁড়ায় ৩-০। এরপর ১৮ ও ৩৫ মিনিটে দুটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন চাই উন।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও দুই গোল করেন কিম কিয়ং। ফলে বিরতিতে ৭-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়া আক্রমণের ধার কিছুটা কমালেও বাংলাদেশের রক্ষণভাগকে স্বস্তি দেয়নি। আরও তিন গোল করে ব্যবধান দুই অঙ্কে নিয়ে যায় তারা।

শেষ পর্যন্ত ১০-০ গোলের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। আন্তর্জাতিক ফুটবলে এর আগে এত বড় ব্যবধানে হারেনি বাংলাদেশের নারী দল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে