,

কাঁটাতারের বেড়া নির্মাণ : বিজিবি-বিএসএফ যৌথ বৈঠক অনুষ্ঠিত

news-image

নীলফামারী প্রতিনিধি : ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে যৌথ জরিপ বৈঠক (জয়েন্ট সার্ভে মিটিং) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় শুরু হয়ে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিকেল পাঁচটায় এই বৈঠক শেষ হয়।

নীলফামারী ব্যাটালিয়নের অধীনস্থ শিংরোড বর্ডার আউটপোস্ট (বিওপি) এলাকার সীমান্ত পিলার ৭৬৫/৭-এস এর নিকট ভারতের অভ্যন্তরে অনুষ্ঠিত জয়েন্ট সার্ভে মিটিং এ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান খাঁন এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ২১ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট প্রশান্ত মন্ডল।

জয়েন্ট সার্ভে মিটিং-এ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ৬ জন জুনিয়র কর্মকর্তা, ২ জন সার্ভেয়ার ও ৯ জন বিভিন্ন পদবীর সদস্য এবং বিএসএফ এর পক্ষ থেকে ২ জন অফিসার, ৪ জন সার্ভেয়ার, ৪ জন কোম্পানী কমান্ডার, ১ জন বিওপি কমান্ডার এবং ৬ জন অন্যান্য পদবীর সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে ভারতের অভ্যন্তরে বিএসএফ কর্তৃক প্রস্তাবিত ১.০৬৩ কিলোমিটার স্থানে উভয় দেশের সার্ভেয়ার কর্তৃক সরেজমিনে মাপনী কার্য সম্পন্ন করে একসারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মিজানুর রহমান খাঁন জানান, কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ক আলোচনা ছাড়াও সীমান্তে বসবাসরত সাধারণ নাগরিকের ওপর বিএসএফের গুলি বর্ষণ না করা এবং ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানী পণ্য পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতে বিজিবি’র পক্ষ হতে বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ জানানো হয়।

একই সাথে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিজিবি কর্তৃক সার্বিক সহযোগিতা করার ব্যাপারেও আশ^স্ত করা হয়। প্রতিউত্তরে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সীমান্ত অপরাধ দমনে পারস্পারিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার ব্যাপারে বিএসএফ একমত পোষণ করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯