বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের সাথে দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত সোয়া ৩টায় লেমশিখালী বেড়ীবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল থেকে, ১টি বন্দুক ও ২টি তাজা কার্তুজ এবং ১০টি খালি খোসা জব্দ করা হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ওসি জানান, ভোররাতে লেমশীখালী বেড়িবাঁধ এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় তারা পুলিশের উপরও গুলিবর্ষণ করে। এতে দুই পুলিশ আহত হন। পুলিশদল আত্মরক্ষায় গুলি ছুঁড়লে তারা পিছু হটে। এ সময় অন্তত ৩০/৪০ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থলে দু’জনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এছাড়াও ১টি বন্দুক ও ২টি তাজা কার্তুজ এবং ১০টি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে, মনে হচ্ছে এর জলদস্যুই হতে পারে। দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা