বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেতনের ১০% কর্তনের আদেশের প্রতিবাদে রংপুরে শিক্ষকদের বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যণ ট্রাস্টের বেতন ১০% কর্তনের আদেশের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ, স্বারকলিপি প্রদান কর্মসুচি পালন করেছে বাংলাদেশে শিক্ষক সমিতি (বিটিএ)।

বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের রংপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আতিয়ার রহমান প্রমাণিককের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা সাধারন সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী, উপদেষ্টা মাসুম হাসান, মহানগর সভাপতি আয়শা সিদ্দিকা, সাধারন সম্পাদক শাহ মোঃ লুৎফর রহমান, রংপুর সদর উপজেলা সভাপতি মৃতুঞ্জয় রায়, সাধারন সম্পাদক মো. আখিনুর রহমান, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, অধ্যক্ষ মো: নুরুজ্জামান বকুল, মো. আমজাদ হোসেন, অঞ্চলের সাধারন সম্পাদক মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে যখন পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং ন্যায্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রত্যাশায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার অপেক্ষার প্রহর গুণছে ঠিক সেই সময় শিক্ষা মন্ত্রণালয় ১৫ এপ্রিল ২০১৯ তারিখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণের বেতন থেকে অতিরিক্ত ৪% সহ মোট ১০% কর্তনের প্রজ্ঞাপন পুনরায় জারি করেন।

উক্ত আদেশের ফলে সারাদেশের শিক্ষক-কর্মচারীগণ অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে আজকের কর্মসুচি পালিত হয়েছে। পরে তারা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা