বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানা প্লাজাধসের ছয় বছর পূর্তিতে নিহতদের শ্রদ্ধা, হতাহতদের ক্ষতিপূরণ দাবি

news-image

সাভার প্রতিনিধি : সাভারে রানা প্লাজাধসের ছয় বছর পূর্তিতে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। পাশাপাশি নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার সকালে সাভারের বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকরা দলে দলে মিছিল নিয়ে এসে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রমিকরা অবিলম্বে রানা প্লাজাধসের ঘটনায় অভিযুক্তদের বিচার ও হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ নানা দাবি করেন।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কাউকেই বেশিক্ষণ অস্থায়ী বেদির সামনে দাঁড়াতে দিচ্ছে না। শ্রদ্ধা নিবেদন শেষ হলেই তাদের সরিয়ে দিচ্ছে।

প্রসঙ্গত ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের বহুল আলোচিত রানা প্লাজাধসে পড়লে ১১৩৮ শ্রমিক নিহত হন। এর পর সোহেল রানা ওরফে রানাসহ তার পরিবারের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে দুদক ও রাজউক সাভার এবং ধামরাই থানায় ৭টি মামলা করে। ঘটনার পর থেকে রানা কোনো মামলায় জামিন না পাওয়ায় জেলহাজতেই আছেন।

ভবনধসের ঘটনায় আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে ২০১৪ সালের ১৩ মার্চ আদালতের নির্দেশে রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদ বাজেয়াপ্ত করে সরকার।

তবে ছয় বছর পার হয়ে গেলেও এ ঘটনায় হতাহত শ্রমিক ও তার স্বজনরা সুবিচার পাননি। বিচার হয়নি অভিযুক্তদের। মামলাগুলোর তেমন কোনো অগ্রগতি নেই। যুগান্তর

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা