,

রাজধানীর মৎস ভবন এলাকায় বাস-প্রাইভেট কার-রিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মৎস ভবন এলাকায় বাসের সঙ্গে একটি প্রাইভেট কার ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে।এ সময় আহত হয়েছে আরও দুজন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তবে আহত দুজন হলেন- শরীফ ও নূর আলম।

উদ্ধারকারী মনির হোসেন বলেন, সকাল ৭টার দিকে একটি বাসের সঙ্গে প্রাইভেট কার ও রিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজন রিকশার যাত্রী ও চালক হতে পারে বলে জানান মনির হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গেছে। কারটির দরজা এবং যাত্রী আসনে রক্তে ভিজে গেছে। এ ছাড়া রাস্তার ওপরও কয়েক জায়গায় রক্তের ছোপ পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হন পুলিশ সদস্যরা। তারা হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার পর মৎস্য ভবন সড়ক দিয়ে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে গাড়ি দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯