,

ইভিএমে হবে সব স্থানীয় সরকার নির্বাচন : ইসি সচিব

news-image

রাজশাহী প্রতিনিধি : আগামীতে সব স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ ইভিএমে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব (ইসি) হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ইভিএম উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এতে ভোট দেয়া যাবে। তবে পরিচয়পত্র না থাকলেও আঙুলের ছাপ দিয়ে ইভিএমে ভোট হবে।

রোববার বিকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯ উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তথ্যভাণ্ডার উন্নত। জাতীয় পরিচয়পত্রে যেসব তথ্য থাকে তা কারও সঙ্গে কারোর মিল নেই। প্রত্যেকের চোখের আইরিশ ও আঙুলের ছাপ আলাদা। বিভিন্ন অভিযানে যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের আঙুলের ছাপ নিয়েই নির্বাচন কমিশন থেকে পরিচয় নিশ্চিত করা হয়েছে।

সদ্যসমাপ্ত নির্বাচনগুলোয় ভোট কম পড়া প্রসঙ্গে নির্বাচন কমিশন সচিব বলেন, চাহিদা পূরণ হয়ে গেলে কে সরকার গঠন করল আর কে বাদ গেল এ নিয়ে মানুষ মাথা ঘামায় না। মানুষের কাছে ভোটার তালিকায় নাম ওঠার চেয়ে এখন বেশি জরুরি জাতীয় পরিচয়পত্র। এ পরিচয়পত্র সব দাফতরিক কাজে অপরিহার্য হয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও বক্তব্য দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম। যুগান্তর

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯