রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি নয়, বোরখা খুললেই মিলবে আসল স্বাধীনতা: তসলিমা নাসরিন

news-image

এবার একধাপ এগোলো সৌদি আরবের নারীরা। রক্ষণশীল দেশটির মেয়েরা রোববার কয়েক দশক পর প্রথমবারের মত গাড়ি চালানোর অধিকার পেয়েছে। এর আগে তারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা এবং মিউজিক কনসার্ট সরাসরি উপভোগ করার অধিকার পেয়েছে। তার হাত ধরে সামাজিক পরিবর্তনের দিকে যাচ্ছে বিশ্বের সবচেয়ে রক্ষণশীল দেশ সৌদি আরব।

সে দেশের নারীরা গাড়ি চালনার অধিকার পাওয়ার পর অনেকে মনে করছেন এর মাধ্যমে তাদের সামনে সত্যিকার স্বাধীনতার পথটি খুলে যাবে। কিন্তু আসলেই কি তেমনটি হবে? কেননা সৌদি সমাজে নারীদের জন্য এখনও অনেক ধরনের বাধা বিপত্তি মোকাবেলা করতে হয়।

তবে ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন মনে করছেন, শুধু গাড়ি চালানো নয়, পর্দা প্রথা থেকেও বেরিয়ে আসতে হবে তাদের। আর সৌদি নারীরা বোরকা খুললেই প্রকৃত স্বাধীনতার স্বাদ পরখ করতে পারেবে বলে মনে করেন তিনি।

রোববার রাত ৩টার সময় সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন- সৌদি মেয়েরা গতকাল (রোববার) থেকে বৈধভাবে গাড়ি চালাচ্ছে। রিয়াদ ও জেদ্দায় উৎসব শুরু হয়ে গেছে রীতিমতো।

এ নিয়ে তার প্রশ্ন: ‘আমি ঠিক বুঝে পাচ্ছি না, যারা গাড়ি চালাচ্ছে, তারা শিখল কোথায় গাড়ি চালানো! গাড়ি চালানো শিখতে হলে তো গাড়ি চালাতে হয়। হয়তো কোনো সভ্য দেশ থেকে শিখে এসেছে। টাকাপয়সা আছে, গাড়ি কিনবে, গাড়ি চালাবে; কিন্তু গাড়ি চালালেই কি নারী স্বাধীনতা অর্জিত হবে?’

তিনি বলেন, গাড়ি চালিয়ে যেখানে-যেখানে যেতে বলবে স্বামী, সেখানে-সেখানেই তো যেতে হবে। স্কুল থেকে বাচ্চাকে নিয়ে এসো, আমাকে অফিসে নিয়ে যাও, বাজার করতে যাও। আগে ড্রাইভার এ কাজ করত, এখন ঘরের বউ করবে। ঘরের বউ বিনে পয়সার ড্রাইভার, যাকে মাসে-মাসে বেতন দিতে হবে না।

তসলিমার মতে স্বাধীনতা পেতে হলে গাড়ি চালানোরও আগে প্রথম যে কাজটি মেয়েদের করা উচিত, সেটি হল বোরকা খুলে ফেলা। বোরকা যতক্ষণ শরীরে থাকবে, ততক্ষণ একটি মেয়ে বন্দি। পুরুষতন্ত্রের কারাগারে বন্দি। বোরকা পরে গাড়ি কেন, উড়োজাহাজ চালালেও উড়োজাহাজই বা বলি কেন, মহাকাশযান চালালেও মেয়েরা বন্দি।

তার ভাষায়, ‘বোরকা কোনো কাপড় নয়, বোরকা হল- কালো কারাগার। এই কারাগারের মালিক পুরুষ। নিজের কর্তৃত্ব নারী যতদিন নিজে না নিতে পারে, ততদিন গাড়ির যে চাবিটি তার হাতে আছে, সেটি নকল চাবি- আসল নয়। আসল চাবি পুরুষের হাতে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ