,

নেটওয়ার্ক দুর্বল, টেকনিশিয়ানকে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যায় ক্ষুব্ধ হয়ে এক টেকনিশিয়ানকে মোবাইল টাওয়ারের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই বছর ধরে ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যা চলছিল। বারবার অভিযোগ জানিয়েও সমাধান না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা।

গত বৃহস্পতিবার টাওয়ারের এক কর্মী এলাকায় গেলে তাকে ঘিরে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। একপর্যায়ে তাকে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই ব্যক্তিকে টাওয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় দেখা যায় এবং আশপাশে কয়েকজন গ্রামবাসীকে অবস্থান করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মোবাইল টাওয়ার থাকলেও দীর্ঘদিন ধরে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাছে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

গ্রামবাসীদের দাবি, তারা নিয়মিত ৫জি সেবার জন্য রিচার্জ করলেও দুর্বল নেটওয়ার্কের কারণে ইন্টারনেট ব্যবহার ও ফোনে কথা বলতে নানা সমস্যায় পড়ছেন। টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসে সমস্যার সমাধান না করা পর্যন্ত ওই কর্মীকে ছেড়ে না দেওয়ার কথাও জানিয়েছিলেন তারা।

বিন্দকি থানার ইনচার্জ শৈলেশ সিংহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই টেকনিশিয়ানকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে নেটওয়ার্ক সমস্যাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, টেকনিশিয়ানের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট