,

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

news-image

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে রতন চক্রবর্তীকে সভাপতি এবং শিল্পপতি আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

১১ই সেপ্টেম্বর(শুক্রবার) সকাল ১১টায় ফুলবাড়ীর রামকৃষ্ণ সেবাশ্রমে এই দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাড.দ্বিজেন্দ্রনাথ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাব ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু।

দি-বার্ষিক কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার রায়,সদস্য জয়ন্ত মিশ্র ও সমাজকল্যাণ সম্পাদক শ্রীমান দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।