,

কারাগারে সাবেক এমপির ফোন, মিলল পর্ন ভিডিও

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্নাটকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও পেনড্রাইভের ফরেনসিক পরীক্ষায় আপত্তিকর ভিডিও পাওয়ার তথ্য প্রকাশ্যে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ আগস্ট বেঙ্গালুরুর পরাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় কারাগারে আকস্মিক তল্লাশি চালায় অপরাধ শাখার কর্মকর্তারা। উচ্চনিরাপত্তার ব্যারাকে মোবাইল ফোন ব্যবহারের সময় প্রজ্বল রেভান্নাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, চার্জার, পেনড্রাইভ ও একটি নোটবুক জব্দ করা হয়। পরে মোবাইল ফোন ও পেনড্রাইভ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলে ফোনে একাধিক পর্ন ভিডিও এবং পেনড্রাইভে বিভিন্ন ওয়েব সিরিজের কনটেন্ট থাকার তথ্য পাওয়া যায়।

কারাগারের ভেতরে নিষিদ্ধ মোবাইল ফোন কীভাবে তার কাছে পৌঁছাল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এক কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কারাগারে বিশেষ সুবিধা পাওয়া বন্দিদের বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রজ্বল রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাতিজা। ধর্ষণ ও যৌন নির্যাতনের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, হাসান জেলার হোলেনারাসিপুরায় রেভান্না পরিবারের খামারবাড়িতে কর্মরত এক নারীকে ২০২১ সাল থেকে একাধিকবার যৌন নির্যাতন করেন প্রজ্বল। এসব ঘটনার ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কারাগারের বিধি অনুযায়ী, বন্দিদের ব্যক্তিগত মোবাইল ফোন, সিম বা অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগের ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য নির্ধারিত ল্যান্ডলাইন, পিসিও ও নজরদারির আওতাধীন ভিডিও কলের ব্যবস্থা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট