,

নারী-শিশু নির্যাতন বন্ধে কাজ করবে মহিলা দল

news-image

অনলাইন ডেস্ক : সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি। নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল গড়ে উঠেছে। রাষ্ট্র পরিচালনায় নারীরাও সমান দক্ষতা রাখেন। দলের নারী নেতাদের অযোগ্য ভাবার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

নারী ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’কে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, এটি নারীদের ক্ষমতায়নে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না। তবে নারী নেত্রীদের মধ্য থেকেই অনেকে ভবিষ্যতে সংসদ ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন। তাই নেতৃত্বের অংশ হিসেবে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট