,

৩ পণ্যের অনুমোদনে তৈরি হচ্ছে ৩০ খাদ্যপণ্য

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে ‘ঢাকাইয়া ব্রেড অ্যান্ড বিস্কুট’ নামে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে মাত্র তিনটি পণ্যের অনুমোদন নিয়ে অন্তত ৩০ ধরনের খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে উপজেলার ফজুমিয়ারহাট বাজারসংলগ্ন চর লরেন্স-সোনাপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত কারখানাটিতে গিয়ে এমন চিত্র দেখা যায়। কয়েকটি টিনশেড ঘরে ধুলাবালি ও ময়লা-আবর্জনার মধ্যে রুটি, বিস্কুট, পাউরুটি, কেক, চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।

অভিযোগ রয়েছে, কারখানাটি রুটি, বিস্কুট ও কেক উৎপাদনের অনুমতি নিয়ে সিঙ্গারা, চানাচুর, ড্রাই কেক, টোস্টসহ অনুমোদনের বাইরে আরও বিভিন্ন পণ্য তৈরি করছে। এসব পণ্য স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে বলেও জানা গেছে।

কারখানার ভেতরে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে দেখা যায়নি। অনেকেই খালি হাতে খাদ্যসামগ্রী তৈরি করছিলেন। বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল তৈরি ও কাঁচা খাদ্যপণ্য। পুরোনো কেকের ওপর রঙিন রাসায়নিক উপাদান ব্যবহার করে নতুন হিসেবে বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগও রয়েছে।

প্রায় ছয় বছর আগে কয়েকটি টিনশেড ঘর ভাড়া নিয়ে কারখানাটি চালু করা হয়। তবে সেখানে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই বলে অভিযোগ উঠেছে।

কারখানাটির পরিচালক জহির আলম দাবি করেন, সেখানে শুধু রুটি, বিস্কুট ও কেক তৈরি করা হয়। তবে অনুমোদনের বাইরে পণ্য উৎপাদন এবং কারখানার অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো জবাব দেননি।

কমলনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজ বলেন, কারখানাটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান জানান, বিষয়টি খোঁজ নিয়ে কারখানাটি পরিদর্শনে দল পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, নিরাপদ খাদ্যের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট