,

নাচ নিয়ে কটাক্ষই বদলে দেয় ক্যাটরিনাকে

news-image

অনলাইন ডেস্ক : বলিউডে অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার জন্যও আলাদা পরিচিতি তৈরি করেছেন ক্যাটরিনা কাইফ। তবে ক্যারিয়ারের শুরুর দিকে নাচ নিয়ে তাকে কম সমালোচনা শুনতে হয়নি। এমনকি এক কোরিওগ্রাফার তাকে নাচ ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন বলে জানিয়েছেন কোরিওগ্রাফার বস্কো মার্টিস।

সম্প্রতি ফারাহ খান ও বস্কো মার্টিসের এক পডকাস্ট আলোচনায় ক্যাটরিনার শুরুর দিকের সেই অভিজ্ঞতার কথা উঠে আসে। বস্কো জানান, একসময় একজন কোরিওগ্রাফার ক্যাটরিনাকে বলেছিলেন, নাচ তার জন্য নয়। কঠোর পরিশ্রমের পরও তাকে নাচে ‘শূন্য’ বলা হয়েছিল।

তবে সেই অপমানই শেষ পর্যন্ত ক্যাটরিনার জন্য পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। ফারাহ খানের কোরিওগ্রাফিতে ‘শিলা কি জওয়ানি’ গানে তার দুর্দান্ত পারফরম্যান্স দর্শকদের নজর কাড়ে। বস্কোর মতে, এই গানটির পর নৃত্যশিল্পী হিসেবে ক্যাটরিনার অবস্থানই বদলে যায়।

ফারাহ জানান, ‘শিলা কি জওয়ানি’ ছিল তুলনামূলক কম বাজেটের একটি কাজ। মাত্র ১০ জন নৃত্যশিল্পীকে নিয়ে গানটির শুটিং হয়েছিল। কিন্তু গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ক্যাটরিনার নাচের দক্ষতাকেও নতুনভাবে সামনে আনে।

ক্যাটরিনার নাচ নিয়ে ফারাহ বলেন, শুরুতে তাকে হয়তো চার বা পাঁচ নম্বর দেওয়া যেত। কিন্তু ‘শিলা কি জওয়ানি’র পর তার পারফরম্যান্স ৯ কিংবা ১০-এর পর্যায়ে চলে যায়।

এরপর ‘চিকনি চমেলি’, ‘কালা চশমা’সহ একাধিক জনপ্রিয় গানে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেন ক্যাটরিনা। নাচে একসময় নিজেকে দুর্বল মনে করলেও ধীরে ধীরে সেই ধারণা বদলে যায়।

বস্কোর উৎসাহ ও সহযোগিতাও ক্যাটরিনার আত্মবিশ্বাস ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে আলোচনায় উঠে আসে। শুরুর দিকের নেতিবাচক মন্তব্যকে পেছনে ফেলে পরবর্তী সময়ে নাচের মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট