,

দুর্গাপূজার আগেই পশ্চিমবঙ্গে বাড়ছে মদের দাম

news-image

অনলাইন ডেস্ক : দুর্গাপূজার আগেই ভারতের পশ্চিমবঙ্গে মদের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজস্ব আয় বাড়াতে দেশি-বিদেশি মদ ও বিয়ারের জন্য নতুন মূল্য কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের আবগারি দপ্তর।

পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস করপোরেশন লিমিটেড জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে নতুন মূল্য কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে কোন ধরনের মদের দাম কতটা বাড়বে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি।

নতুন মূল্য কাঠামোর আওতায় দেশি ও বিদেশি মদের পাশাপাশি বিয়ারও থাকবে। কোনো পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও সেটিকে নতুন করে নথিভুক্ত করতে হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস করপোরেশনের কার্যালয়ে মদ ও বিয়ার সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রস্তুতকারকদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে নতুন মূল্য নির্ধারণ ও পণ্য নিবন্ধনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবগারি আইন মেনেই নতুন দাম নির্ধারণ করতে হবে। একই সঙ্গে পণ্যের মূল্য সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। মদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উৎসবের মৌসুমে মদের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দোকানে থাকা পুরোনো দামের মদ আপাতত বিক্রি করা যাবে বলেও জানানো হয়েছে।

নতুন মূল্য কাঠামো নির্ধারণ ও পণ্য নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট