,

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নানা সংকটে রয়েছে দাবি করে জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনে নামার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি মাদরাসা মাঠে স্থানীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকটসহ বিভিন্ন সমস্যায় মানুষ দুর্ভোগে রয়েছে। জাতীয় সংসদে জনগণের এসব সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করা হলেও সরকার তাদের কথা বলার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জনগণের কষ্টের কথা তুলে ধরতে এবং তাদের অধিকার আদায় করতে বাধ্য হয়েই রাজপথে নামতে হয়েছে।

এর আগে সকালে মানিকপোটল গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতের আমির। সেখানে ফাতিহা পাঠের পাশাপাশি তার শাহাদাত কবুলের জন্য দোয়া করেন তিনি।

কবর জিয়ারত শেষে আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি মাদরাসায় মতবিনিময় করেন শফিকুর রহমান।

তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মাদরাসা মাঠে স্থানীয়দের ভিড় জমে। গ্রামে পৌঁছালে উপস্থিত মানুষ তাকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সেখান থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট