সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্য আকাশে জন্ম, আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণ করবে শিশু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বেসরকারি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজে ঘটেছে এমন ঘটনা। সৌদি আরব থেকে ভারত যাবার পথে এক শিশু জন্ম নেয়ায় তাকে আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা দিয়েছে জেট এয়ারওয়েজ। তবে শিশুটি সহজে পৃথিবীতে আসেনি।নির্ধারিত সময়ের আগে শিশুটির মায়ের প্রসব বেদনা শুরু হয়।

বিমানটি তখন ৩৫ হাজার ফুট উঁচুতে, হঠাৎ করেই গর্ভবতী এক নারীর ব্যথা শুরু হলো। নির্ধারিত সময়ের আগেই প্রসব বেদনা শুরু হলো ওই নারীর। কিন্তু বিমানে নেই কোনো ডাক্তার। বিমানের এক ক্রু ও এক যাত্রী নারীটিকে সাহায্যের জন্য এগিয়ে এলেন। এরা দুজনেই ছিলেন প্রশিক্ষিত নার্স।তাদের সাহায্যেই প্রায় ৩৫ হাজার ফুট (১০ হাজার ৬৮৮ মিটার) উঁচুতে মধ্য আকাশে জন্ম নিলো এক শিশু।জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ মুম্বাই পৌঁছানোর পরপরই মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এয়ারলাইন্সের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মা ও শিশু দুজনেই এখন সুস্থ আছে। সফলভাবে একটি ছেলের শিশুকে পৃথিবীতে আনতে প্রসবকাজে সহায়তার জন্য বিমানের ওই যাত্রী ও কেবিন ক্রুকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে জেট এয়ারওয়েজ।

“জীবন বাঁচানোর কাজে কেবিন ক্রুদের যে প্রশিক্ষণ দেয়া হয়েছে তা জেট এয়ারওয়েজ আজ প্রত্যক্ষ করলো” এক বিবৃতিতে বলে কোম্পানিটি।এই প্রথম জেট এয়ারওয়েজের কোনো ফ্লাইটে শিশু জন্ম নেয়ার ঘটনা ঘটলো।
এর আগে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪২ হাজার ফুট উঁচুতে এক শিশুর জন্ম হয়েছিল।

চলতি বছরের এপ্রিল মাসে টার্কিশ এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, নাফি দায়াবি নামে একজন গর্ভবতী নারী (গর্ভধারণের ২৮ সপ্তাহ চলছিল) বিমানে ওঠার পর তার প্রসব বেদনা শুরু হয়। এরপর তাকে প্রসবকাজে সহায়তা করেন কেবিন ক্রু এবং কয়েকজন যাত্রী। জন্ম হয় কন্যাশিশু ‘কাদিজু’র। নবজাতক ও মা দুজনেই সুস্থ ছিলেন।

বেশিরভাগ এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী, গর্ভবতী নারীদের গর্ভধারণের ৩৬ সপ্তাহ হবার আগ পর্যন্ত তাদের বিমানে চড়তে কোনো বাধা নেই। তবে এক্ষেত্রে গর্ভবতী নারীদের ডাক্তারের স্বাক্ষরসহ একটি চিঠি দেখাতে হয় যে তাদের গর্ভধারণের কত সপ্তাহ পার হয়েছে। সূত্র- বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা