সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিরের মুখে মাথা ঢোকালেন যুবক, অতঃপর…(ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : কুমিরের একেবারে সামনে বসেছিলেন তএক যুবক। সেই কুমিরের সঙ্গে দেখাচ্ছিলেন নানা রকমের খেলা। ভাবা যায়নি আচমকাই অতিরিক্ত সাহস দেখাবেন সেই যুবক। আর তার জন্য ভয়াবহ বিপদে পড়তে হবে তাকে।

থাইল্যান্ডের একটি চিড়িয়াখানার ঘটনা এটি। সেখানকার এক চিড়িয়াখানার কর্মী ওই যুবক। একটা কাঠের টুকরো নিয়ে তিনি প্রকাণ্ড কুমিরের মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলেন। তারপর কায়দা করে বের করে আনছিলেন সেটি। কুমিরের সামনে তার অকুতোভয় উপস্থিতি চমকে দিচ্ছিল দর্শকদের।

এমন নয় যে, তিনি প্রথম বার এমন খেলা দেখাচ্ছিলেন। প্রায় নিয়মিত ওই চিড়িয়াখানার কর্মীরা জীবজন্তুদের সামনে নানা রকম খেলা দেখান। এদিনও প্রতিদিনের মতোই খেলা দেখাচ্ছিলেন ওই যুবক। দেখাতে দেখাতেই আচমকা কুমিরের মুখের মধ্যে মাথা ঢুকিয়ে দেন তিনি। স্বাভাবিক ভাবেই সামনে থাকা দর্শকরা শিউরে ওঠেন এমন কাণ্ড দেখে।

কুমিরটি প্রথমে বেশ কিছুক্ষণ কিছুই করেনি। কিন্তু যুবক তার মাথা বেশ কিছুক্ষণ ঢুকিয়ে রাখার পরে আচমকাই কুমির তার মুখ বন্ধ করে দেয়। আচমকাই এমন বিপদে পড়ে হকচকিয়ে যান ওই যুবক। বেশ কয়েক সেকেন্ড কুমিরের মুখের মধ্যে বন্দি থাকার পরে জোরে চেচাতে শুরু করে সেই যুবক। ঘাবড়ে গিয়ে কুমির অবশেষে তাকে ছেড়ে দিয়ে সরে যায়।

https://youtu.be/CxiV32IxRS4

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন