বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচদিনের টেস্ট ম্যাচ হবে চারদিনে!

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিস্তরের টেস্ট ভাবনা বিলুপ্তি পেয়েছে আগেই। নতুন খবর হল পাঁচদিন থেকে চারদিনে কমে আসতে পারে টেস্ট ক্রিকেট। আসন্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইসিসির সভা প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন জানান, বড় ধরণের কোন আলোচনা নেই তবে টেস্ট ক্রিকেটে পরিবর্তন আসতে পারে।

পরিবর্তনটা কি ধরণের? সুজন বলেন, ‘আলোচনা বলতে একটা প্রস্তাব এসেছে। ক্রিকেটের স্ট্রাকচারের ব্যাপারে আলোচনা হতে পারে। সব ফরম্যাট নিয়েই আলোচনা হবে। তবে টেস্ট ক্রিকেটকে পাঁচদিন থেকে চারদিনে আনা যায় কি না সে ব্যাপারে আলোচনা উঠতে পারে।’

বিসিবির এই কর্মকর্তা জানালেন, টেস্ট ক্রিকেট যদি চারদিনে নেমে আসে তাহলে সবাই এভাবেই খেলবে। অর্থাৎ, পাঁচদিন থেকে চারদিনে পরিবর্তন করা হবে। সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে হয়তো কিছু পরিবর্তন করা হতে পারে। এমন হলে বাংলাদেশ কোন ক্ষতির মুখে পড়বে না বলেও নিশ্চিত করেন তিনি।

মূলত, টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করতেই এই ব্যাপারে আইসিসি ভাবছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এখন যে আলোচনা হচ্ছে টেস্ট ক্রিকেটকে কিভাবে আরও আধুনিক করা যায়। বিভিন্ন অপশন নিয়ে কথা হচ্ছে, আরও টেস্ট টিম যোগ করা যায় কিনা। আরও কিভাবে এটাকে আকর্ষণীয় করা যায়। যেমনটা জেনেছেন চারদিনের টেস্ট নিয়ে কথা হচ্ছে। মূলত টেস্ট ক্রিকেটকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় সেটা নিয়েই আলোচনা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ