বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেলে ভারতীয় ট্রেইনারের লাশ

news-image

স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ সঙ্গী হলো ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। রবিবার সকালে মুম্বাইয়ের টিম হোটেলে দলের ট্রেইনার রাজেশ সাওয়ান্তর (৪০) লাশ পাওয়া গেছে।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডে আর দুটি চার দিনের ম্যাচ খেলার কথা রয়েছে রাহুল দ্রাবিড়ের অধীনে থাকা স্বাগতিকদের। তার আগেই স্বাগতিকদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রাজেশ মারা যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজেশ ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে দলের সঙ্গে তিনি যোগ না দিলে এক পর্যায়ে তার ঘরের দরজা খুলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরি জানিয়েছেন, ‘সকালে দলের সঙ্গে রিপোর্ট করার কথা ছিল রাজেশের। কিন্তু, তিনি দলের সঙ্গে অনুশীলনে আসেননি। ফলে, সকলেই তাকে খুঁজতে থাকে। এরপর তার হোটেল রুমে গিয়ে দেখা যায় তার লাশ পড়ে আছে।’

ভারতের বয়সভিত্তিক দলগুলোর পাশাপাশি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়েও কাজ করতেন রাজেশ। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ট্রেনারের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দুই দিনের যে প্রস্তুতি ম্যাচটি খেলবে ভারত ‘এ’ দল, সেটির দায়িত্বেও ছিলেন রাজেশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ