বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে নিয়ে সড়ক দুর্ঘটনায় জাদেজা

news-image

স্পোর্টস ডেস্ক : টানা ম্যাচ খেলার ধকল থেকে মুক্তি দিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে। শনিবার স্ত্রীকে নিয়ে ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি।

গুজরাটের জামনগরে ওই দুর্ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি জাদেজার। ক্ষতি হয়নি জাদেজার স্ত্রী রিভা সোলানিকারও। জামনগরের বিদ্যাসাগর ইনস্টিটিউটের সামনে এক কিশোরী জাদেজার অডি গাড়ির পাশ দিয়ে দ্রুত গতিতে স্কুটি চালিয়ে যাওয়ার সময় গাড়ির দরজায় ধাক্কা লাগে।

জাদেজার গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগা ওই কলেজ ছাত্রীর নাম প্রীতি শর্মা। দুর্ঘটনায় জাদেজা কিংবা রিভার কোনো চোট না লাগলেও সামান্য আঘাত পান প্রীতি। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে নেন জাদেজা নিজেই।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দারুণ ফর্মে ছিলেন জাদেজা।ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্টে ২৬টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া সফরকারীদের বিপক্ষে তিনটি ওয়ানডেতে ৪ উইকেট নেন ভারতীয় এ অলরাউন্ডার।

লঙ্গার ভার্সনে জাদেজার ধারাবাহিক উন্নয়নে টেস্ট র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। টেস্টে বোলিং র‌্যাংঙ্কিয়ে দুই নম্বর অবস্থানে রয়েছেন তিনি।আগামী মাসে ভারতের অস্ট্রেলিয়া সফরে দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ