বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫ রানে অলআউট হয়েও টেস্ট জয়!

news-image

স্পোর্টস ডেস্ক :হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে টেস্ট ক্রিকেট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাসের ২৫তম টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে মাঠে নামলেন তখনকার বিখ্যাত উদ্বোধনী জুটি বিলি বেটস ও আর্থার শ্রেয়সবারি। বল হাতে কিংবদন্তি অজি বোলার চার্লি টার্নার ও জেমস ফেরিস। ক্যারিয়ারের ১৭ টেস্টের ১১ বার ৫ উইকেট আর দুবার ১০ উইকেট নেন টার্নার। ঘরোয়া ক্রিকেটে ১৫৫ ম্যাচে ছয় বা তার বেশি উইকেট নিয়েছেন ১৩৭ বার। অপরদিকে ৯ টেস্টে সাতবারই পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ফেরিস।

দলীয় ১১ রানেই প্রথম আঘাত হানেন জেমস ফেরিস। আট রানে ফিরলেন বেটস। এরপর চার্লি টার্নারের আঘাত। বিলি বার্নস ফিরলেন কোনো রান না করেই। এই দুই পেসারের দাপটে ১৩ রানেই পাশে পাঁচ উইকেট নেই ইংল্যান্ডের। শেষমেশ ৪৫ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। টার্নার ছয় ও ফেরিস নেন চার উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন জর্জ লোম্যান। তখন পর্যন্ত সেটাই সবচেয়ে কম রানে আলআউট হওয়ার ঘটনা। আর এখন পর্যন্ত এটিই টেস্ট ক্রিকেটে ইংলিশ জেন্টেলম্যানদের সর্বনিম্ন স্কোর।

ক্রিকেটের প্রতিষ্ঠাতা কিংবা ফাদার অব ক্রিকেট-খ্যাত ইংল্যান্ড দলের জন্য ৪৫/১০ স্কোরের স্বাদটা যেন একটু বেশিই তিক্ত ছিল। তবে তার চেয়েও করুণ ইতিহাস কিন্তু গড়েছেন ক্রিকেটের মহারথী দলগুলো। আর মজার ব্যাপার হলো, সেগুলো আবার ইংল্যান্ডের বিপক্ষেই। যেমন, ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের ২৬ রানের সেই ইনিংস, ১৮৯৬ ও ১৯২৪ সালে ৩০ রানে দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট, ১৯৭৪ সালে ৪২ রানে ভারত অল আউট কিংবা ১৯০২ সালে অস্ট্রেলিয়ার ৩৬/১০ রানের ইনিংস।

তবে ১৮৮৭ সালের ২৮ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ওই টেস্ট যেন ছিল শুধু ইংলিশদের জন্যই। ব্যাট হাতে অজিদের ১১৯ রানে অলআউট করে দেয় ইংল্যান্ড। সর্বোচ্চ ৩১ রান করে করেন হ্যারি মোজেস ও স্যামি জোন্স। দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো খেলে ইংল্যান্ড। ১৮৪ রান করেন ক্রিকেটের উদ্ভাবক দেশটি। ফলে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১১০ রান। স্বাগতিকদের জন্য কাজটা আরো দুরূহ করে তোলেন বার্নস ও লোম্যান। ৪৬ ওভার বল করে মাত্র ২৮ বলে ৬ উইকেট তুলে নেন বার্নস। ম্যাচে ১৩ রানে জয় পায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে এখন পর্যন্ত এর চেয়ে কম রান করে জয় পায়নি আর কোনো দল। আর আজকের দিনেই ৪৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত