বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজহার আলী এক ম্যাচ নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলীকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। আগামী এপ্রিলে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না।

স্লো ওভার রেটের কারণে আজহার আলীর ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর অন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করে পাকিস্তান। ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার স্লো ওভার রেটের ঘটনা ঘটায় আজহার আলীকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

গত বছরের ৩১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে আজহার আলীকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। গত নভেম্বর হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে স্ট্যান্ড-ইন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আজহার আলী। সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে আজহার আলীর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত