মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেটিং কমেছে বাংলাদেশি ক্রিকেটারদের

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশি খেলোয়াড়দের। এছাড়া অবনমন হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। দশ থেকে তিনি নেমে গেছেন ১৩ নম্বরে। অবনমন হয়েছে মুশফিক, তামিম, সৌম্য এবং সাব্বিরেরও।

ওয়ানডেতে সাকিব আল হাসান বোলিংয়ে ৬ নম্বর জায়গাটা ধরে রেখেছেন এখনো। ব্যাটিংয়ে ১৯ নম্বরে মুশফিক। ২৫ তামিম।

সাকিব এক জায়গায় অবশ্য নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। এখনো বিশ্বের সেরা অল রাউন্ডার তিনি। এক সময় তার রেটিং পয়েন্ট ছিল ৪৫৩। শুক্রবার সর্বশেষ প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে তার রেটিং ৩৭৭। গ্রাফ বলছে নিউজিল্যান্ড সফর কিছুটা নিচের দিকেই টেনেছে তাকে। ২০১৪ সালের পর আবার ৪০০ এর নিচে এখন তার রেটিং পয়েন্ট।

২০১২ সালে ক্যারিয়ার সর্বোচ্চ ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ে ১০ নম্বরে ছিলেন সাকিব আল হাসান। এখন ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে। মাঝে বেশ দ্রুত ওপরের দিকে যাচ্ছিলেন মুশফিক। ৬৭১ পয়েন্ট পর্যন্ত রেটিং ছিল। তখন ১৬ তে ছিলেন। এখন ৬৪২ পয়েন্ট নিয়ে ১৯ এ।

৬৩৭ পয়েন্ট নিয়ে এক সময় ১৯ নম্বরে চলে এসেছিলেন তামিম। আর এখন ৬১৯ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে।

আন্তর্জাতিক ক্যারিয়ার দারুণ ভাবে শুরু করে সৌম্য সরকার ১৩ নম্বরে চলে গিয়েছিলেন ৬৭১ পয়েন্ট নিয়ে। এখন তিনি ৩০ এ। পয়েন্ট ৫৯৭। মাহমুদউল্লাহ ৫৩৫ পয়েন্ট নিয়ে ৫৫ নম্বরে, ৫২৮ পয়েন্টে নাসির হোসেন ৫৭। ইমরুল কায়েস ৭৩ এবং সাব্বির রহমান ৮০ নম্বরে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের