বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে লাঞ্ছিত মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার কতৃক লাঞ্ছিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুমিনুল হক। আনসার বাহিনীর সদস্যরা তার সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ তার।

আজ শুক্রবার সকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানান এই টেস্ট স্পেশালিস্ট। এই ঘটনায় মুমিনুল এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন কিনা, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মুমিনুল হক তার পেজে লিখেন, “আজ খুব লাঞ্ছিত হয়েছি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবহার করেছে।”

ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি বাঁ-হাতি এই টপ অর্ডার এই ব্যাটসম্যানের। চিকিৎসার জন্য ঢাকাতেই অবস্থান করছিলেন তিনি।

আজ শুক্রবার নিজের বাড়ি কক্সবাজার যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখানেই আনসার সদস্যদের দুর্ব্যবহারের শিকার হন টাইগারদের টেস্ট স্পেশালিষ্ট খ্যাত এই ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ