প্রথমদিন কারাগারে যেভাবে কাটলো আরাফাত সানির

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কেন্দ্রীয় কারাগারের যমুনা সেলে ‘স্বাভাবিকভাবেই’ প্রথমদিন কাটালেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। একজন সাধারণ আসামির মতোই তিনি সকালে উঠে নাস্তা খেয়েছেন, দুপুরের খাবার খেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী জানান, কারাগারে স্বাভাবিক ও ভালো আছেন আরাফাত সানি। দুপুরের দিকে পরিবারের কয়েকজন সদস্য দেখা করতে আসেন। এসময় তিনি তাদের সঙ্গে হাসি মুখে কথা বলেন।

এর আগে গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক নারী তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। শনিবার রাতে তাকে গ্রেফতার করে একদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

২০১৬ সালের জুনে নাসরিন সুলতানার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে সানির বিরুদ্ধে। তবে সানি এবং তার মা এ অভিযোগ অস্বীকার করেছেন।জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক