বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারকাখ্যাতি সামলাতে পারছেন না কিছু ক্রিকেটার’

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশে আরাফাত সানি সহ সাম্প্রতিক কালে তিন জন ক্রিকেটারকে বিভিন্ন অভিযোগে জেলে যেতে হয়েছে। অনেকে বলছেন, এ যুগে ক্রিকেটাররা যে রকম অল্প বয়েসে তারকাখ্যাতি পেয়ে যাচ্ছেন – হয়তো তাদের কেউ কেউ নিজেদের সামাল দিতে পারছেন না।

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে একদিনের রিমান্ড শেষে আজ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মি. সানির স্ত্রী হিসেবে পরিচয় দেয়া এক তরুণীর করা এই মামলায় ঢাকার একটি আদালত তার জামিনের আবেদনও নাকচ করে দিয়েছে।এর আগেও বিভিন্ন অভিযোগে জাতীয় দলেরই আরো দু’জন ক্রিকেটারকে জেলে যেতে হয়েছিল।সাবেক ক্রিকেটারদের অনেকে বলেছেন, অল্প বয়সে এরকম তারকা খ্যাতি পেয়ে যাওয়ায় অনেকেই নিজেদেরকে সামাল দিতে পারছেন না।

মি. সানির স্ত্রী হিসেবে পরিচয় দেয়া তরুণীটি তার অভিযোগে বলেছেন, ফেসবুক মেসেঞ্জারে তাদের কিছু অন্তরঙ্গ ছবি পাঠিয়ে তাকে হুমকি দিয়েছেন এই ক্রিকেটার। তবে মি. সানি এ অভিযোগ অস্বীকার করেছেন।এর আগে জাতীয় দলের আরেক ফাস্ট বোলার রুবেল হোসেন তার বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনে করা এক তরুণীর মামলায় জেল খেটেছেন।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আরেক ক্রিকেটার শাহাদাত হোসেনকে জেলে যেতে হয়েছিল। তবে ওই মামলার বাদী পরে অভিযোগ প্রত্যাহার করে নিলে তিনি ছাড়া পান।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বিবিসি বাংলাকে বলেন, এসব ঘটনা ক্রিকেটকে লজ্জায় ফেলছে।

“বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা ক্রিকেটাররা অনেকে অল্প বয়েসে খ্যাতি ও প্রচুর অর্থ পেয়ে যাচ্ছে। অনেকে এই সাফল্য ম্যানেজ করতে পারে না, নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনা।”
“ক্রিকেট এত জনপ্রিয় হয়ে গেছে যে ক্রিকেটারদের পেছনে মেয়েরা দৌড়াচ্ছে, ছেলেরা দৌড়াচ্ছে – এই হাতছানির মধ্যে নিজেদের সামলে রাখা – এটা অনেকে অনেক সময় পারে না” – বলেন রকিবুল হাসান।

ক্রিকেটারদের ক্ষেত্রে আচরণবিধি আছে, কিন্তু তারকাখ্যাতি পাওয়ার পর তার ব্যক্তিগত জীবনে সচেতন থাকা প্রয়োজন আছে – তাই এজন্য প্রশিক্ষণের সুযোগ থাকা উচিত, বলেন মি. হাসান।

ক্রিকেট বোর্ডের কর্মকর্তা জালাল ইউনুস বলেন, খেলোয়াড়দের জন্য আচরণবিধি আছে যা তারা মেনে চলে। কিন্তু অফ-দ্য-ফিল্ড বা মাঠের বাইরের কোন কার্যকলাপ যদি আচরণবিধির আওতায় পড়ে তাহলে বোর্ড এ্যাকশন নেয়। অতীতেও তাই হয়েছে। তবে এসব পদক্ষেপ বা প্রশিক্ষণ দিলেই যে এমন আর ঘটবে না – তা মনে করেন না অনেকেই।
সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন মনে করেন, একজন তারকাকে নিজের মর্যাদার ব্যাপারে নিজেকেই সচেতন থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ