মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরেই মাঠে ভারত-পাকিস্তান লড়াই!

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী বছর স্বাধীনতার ৭০তম বার্ষিকী পালন করবে ভারত ও পাকিস্তান। সে উপলক্ষে আগামী বছরই ক্রিকেট বিশ্ব আবার মাঠে দেখতে পাবে এই দুই দলের ব্যাটে-বলের লড়াই। এমন কিছুরই আভাস দিচ্ছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা এ উপলক্ষে ‘ইনডিপেন্ডেন্স কাপ’ নামে একটি চার জাতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই টুর্নামেন্টের চারত-পাকিস্তান ছাড়াও বাকি দল দুটি হল স্বাগতিক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা জানিয়েছেন, এই টুর্নামেন্টের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিয়েছে, বিসিসিআই জানিয়ে দিয়েছে এই টুর্নামেন্টে তাদের পাকিস্তানের সঙ্গে খেলতে আপত্তি নেই। এই টুর্নামেন্টের তারিখ নিয়ে আগামী মাসে দুবাইয়ে আইসিসির সঙ্গে আলোচনা করা হবে।

উল্লেখ্য ২০১৬ সালের মার্চের কলকাতার ইডেন গার্ডেনসে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর কাশ্মীর ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হলে ভারত পাকিস্তানের সঙ্গে না খেলার সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের