,

ক্যারিয়ার সেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিব

news-image

ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি খেলোয়াড়দের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান টেস্টে ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন। তার পাশাপাশি নিউজিল্যান্ডের টম লাথামও ক্যারিয়ার সেরা টেস্ট র‌্যাঙ্কিং অর্জন করেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে সাকিব আল হাসান টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২২ এ উঠে এসেছেন। যা তার ক্যারিয়ার সেরা। টেস্টে তার সেরা রেটিং ৬৫৯। যা তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অর্জন করেছেন।

অন্যদিকে টম লাথাম পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬তম স্থানে। তার ক্যারিয়ার সেরা রেটিং ৬৪০। বাংলাদেশের বিপক্ষের টেস্ট সিরিজে তিনি এটি অর্জন করেছেন।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায়ও একধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। বর্তমানে তিনি ১৪তম স্থানে অবস্থান করছেন। এদিকে টেস্ট বোলারদের অলরাউন্ডারের তালিকায় সাকিব আল হাসান অবস্থান করছেন দ্বিতীয় স্থানে। এখানেও তিনি ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন। অলরাউন্ডার হিসেবে সাকিবের রেটিং পয়েন্ট ৪৪৩। ৪৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের রবীচন্দ্রন অশ্বিন শীর্ষে অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে