মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানি দোষী হলে পাশে থাকবে না বিসিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি যদি কোনোভাবে দোষী প্রমাণিত হয়, তাহলে কোনোভাবেই তার পাশে থাকবে না বোর্ড।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন, আরাফাত সানির বিরুদ্ধে মামলা এবং তাকে গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় বিব্রত বিসিবি।

নাসরিন সুলতানা নামে এক নারীর করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। রবিবার তাকে গ্রেফতার করে আদালতে তোলায় হয় এবং আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাতীয় দলের এই ক্রিকেটারের বিরুদ্ধে নাসরিন সুলতানার অভিযোগ, প্রেমের সম্পর্কের পর ২০১৪ সালে তারা গোপনে বিয়ে করেন। তবে, বিয়ের পর তাকে বাড়িতে না নেয়া এবং সর্বশেষ তাকে হুমকি-ধামকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করার ভয় দেখানোর কারণে মোহাম্মদপুর থানায় মামলা করেন সেই নারী। এরপরই রবিবার আরাফাত সানিকে গ্রেফতার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের