মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দোষী হলে সানির পাশে থাকবে না বোর্ড’

news-image

স্পোর্টস ডেস্ক : তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রিমান্ডে থাকা আরাফাত সানি দোষী প্রামাণিত হলে ক্রিকেট বোর্ড তার পাশে থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। খবর যমুনা টিভির।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেটের এ শীর্ষ কর্মকর্তা এমন মন্তব্য করেন।

নিজামউদ্দিন বলেন, আরাফাত সানির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় বিসিবি খুবই বিব্রত। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। মামলায় দোষী প্রমাণিত হলে সানির পাশে বোর্ড থাকবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

এর আগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রোববার ভোরে সানির নিজ বাড়ি সাভারের আমিন বাজার থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ে সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরাফাত সানি ছাড়াও বিপিএল চলাকালীন ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে নারীঘটিত কেলেংকারির অভিযোগ ওঠে। শাস্তিস্বরূপ তাদের মোটা অংকের অর্থ জরিমানা করে বিসিবি। এর আগে ২০১৫ বিশ্বকাপের আগ মুহূর্তে পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাজনিন আক্তার হ্যাপি নামে এক অখ্যাত অভিনেত্রী। এ মামলায় গ্রেফতারের পর দু’দিন জেলও খাটেন রুবেল। পরে বিসিবির সহায়তায় মুক্তি পান এই পেসার। মামলা তুলে নেন নাজনিন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের