বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে নির্দোষ দাবি সানির

news-image

স্পোর্টস ডেস্ক : আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন ক্রিকেটার আরাফাত সানি। জাতীয় দলের এ তারকা ক্রিকেটার দাবি করেছেন, তিনি কাউকে বিয়ে করেননি। কাউকে কোনো আপত্তিকর ছবিও পাঠাননি।

এবার তথ্য প্রমাণের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার বাদী সেই তরুণীর মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ফোনটি বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির গবেষণাগারে পাঠানো হয়েছে। বাদীপক্ষ থেকে দাখিল করা কাবিননামাও খতিয়ে দেখছে পুলিশ।

গত ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় আরাফাত সানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ওই তরুণী মামলা করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা ওই মামলায় আরাফাত সানিকে আমিনবাজার এলাকা থেকে রবিবার গ্রেফতার করে পুলিশ।

মামলার নথি সূত্রে জানা গেছে, সাত বছর আগে পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র ধরে ২০১৪ সালের ৪ ডিসেম্বর উভয়ের পরিবারকে অবহিত না করে সানির সঙ্গে তিনি গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পরে তাকে আনুষ্ঠানিকভাবে তুলে না নিয়ে আরাফাত সানি সময়ক্ষেপণ করতে থাকেন। এমনকি তিনি সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিলেও সানি তাতে কান দেননি।

ওই তরুণীর অভিযোগ, গত ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটে সানি তার নাম ব্যবহার করে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এবং ওই আইডি দিয়ে তরুণীর নিজস্ব অ্যাকাউন্টে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও একক ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে ওই তরুণীকে নানারকম হুমকি দিতে থাকেন। এ ঘটনায় গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে এ মামলা করেন ওই তরুণী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত